মির্জাপুরে ভ্রাম্যমান আদালতের জরিমান ।সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ১৮, ২০১৮

মির্জাপুরে ভ্রাম্যমান আদালতের জরিমান ।সময় সংবাদ

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল 
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর বাজারে, যানজট নিরসন, খাদ্য ভেজাল মুক্ত, ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ব্যবসায়ে কারচুপি ইত্যাদি দোকানে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৫টি দোকানে ১৭,৫০০টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকেলে মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজগর হোসেন এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। সে সময় খাদ্যে ভেজাল ও অনিয়মের কারণে বাজারের পরিতোষ হোটেলে মোবাইল কোর্ট আইনে দশ হাজার (১০,০০০) টাকা জরিমানা, ভোক্তা অধিকার আইনে বাটখারা ও ওজন পরিমাপ যন্ত্রে কারচুপি করার কারণে ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার দোকানে পাঁচ হাজার (৫,০০০) টাকা জরিমানা, সরকারি কর্মচারী কর্তৃক আদেশ অমান্যকারী ফলের দোকানে পাঁচশত (৫,০০) টাকা জরিমানা, ফুটপাতের জায়গায় অবৈধস্থাপনা গড়ার কারণে মেসার্স আফাজ এন্টারপ্রাইজ নামক দোকানে এক হাজার (১,০০০) টাকা জরিমানা করা হয় এবং বাটখারা ও ওজন পরিমাপ যন্ত্রে কারচুপি করার জন্য হাজী টাঙ্গাইল সুইটস নামক দোকানে এক হাজার (১,০০০) টাকা জরিমানা করা হয়েছে।


সে সময় ফুটপাতের জায়গায় থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দোকানদারদের নির্দেশ দেয়া হয়। ইফতার সামগ্রী দোকানের সামনে খোলা যায়গায় না রেখে দোকানের ভেতর নিদিষ্ট জায়গায় থেকে বিক্রিরও নির্দেশ দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আজগর হোসেন।

Post Top Ad

Responsive Ads Here