প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ১৮, ২০১৮

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গন হতে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট খোরশেদ আলম, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, টাঙ্গাইল পৌর সভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, জেলা ছাত্রলীগের আহŸায়ক মোস্তাফিজুর রহমান সোহেল সহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here