মইনুল ইসলাম ,গাজীপুর ,
গাজীপুর সিটি নির্বাচনের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের কার্যালয়ে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান সংস্থাটির সচিব হেলালুদ্দীন আহমদ।
নির্বাচন কমিশন সচিব বলেন, স্থানীয় সরকার বিভাগের সব ‘ক্লিয়ারেন্স’ পেয়েই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। তারপরও স্থগিত হয়ে যাওয়াটা দুঃখজনক। তাই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এ ব্যাপারে বিকালে জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে আলোচনা করা হবে।
উল্লেখ্য, গত রবিবার গাসিক নির্বাচন স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। সিটি করপোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে অন্তর্ভুক্ত করার বৈধতা নিয়ে করা একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনে আগামী ১৫ মে নির্বাচন হওয়ার কথা। ইতোমধ্যে এই নির্বাচনের প্রচার জমেও উঠেছিল।