টাঙ্গাইল গোপালপুরে শিকলবাধাঁ যুবকের লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ২৪, ২০১৮

টাঙ্গাইল গোপালপুরে শিকলবাধাঁ যুবকের লাশ উদ্ধার

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইল গোপালপুরে পায়ে লোহার শিকলে বাঁধা তোফাজ্জল হোসেন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আপন ভাই ও ভাবীদের নির্যাতন সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গত বুধবার সন্ধ্যারাতে আলমনগর ইউনিয়নের নবগ্রাম দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত আব্দুর রহিমের কনিষ্ঠ ছেলে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, নিহত তোফাজ্জল হোসেন ছিলেন মানসিক রোগী। যে কারণে কয়েক বছর আগে স্ত্রী তালাক দিয়ে চলে যান। মাস দেড়েক আগে মা রহিমা বেগম মারা যাওয়ার পর তাকে দেখাশোনার কেউ ছিলনা। প্রায় দুই মাস ধরে তার আচরণ অস্বাভাবিক হয়ে উঠে। এতে ভাই ও ভাবীরা মিলে প্রায়ই তাকে শারীরিক ও মানষিক নির্যাতন করত। একমাস ধরে পায়ে লম্বা শিকল দিয়ে বেঁধে ঘরে বন্দি করে রাখা হয়েছিল। ঠিকমত খাবার দেয়া হতনা। চিকিৎসার অভাবে সে খুবই রোগাক্রান্ত ও দুর্বল ছিল। এলাকাবাসী জানান, শারিরীক ও মানুষিক অত্যাচার সহ্য করতে না পেরে এবং ক্ষুধার জ্বালায় অতিষ্ট হয়ে গত বুধবার বিকালে পায়ে লোহার লম্বা শিকলে বাঁধা অবস্থায় নিজ ঘরের ধর্ণার সাথে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
ওসি হাসান আল মামুন জানান, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য লাশটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Top Ad

Responsive Ads Here