মেহেরপুরে সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ২৪, ২০১৮

মেহেরপুরে সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুরে সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের  সাথে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও  বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  গোলাম রসুল, মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেখ ফরিদ আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, উপদেষ্টা এ্যাডভোকেট শাজাহান আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লালমিয়া, অধ্যাপক হাসানুজ্জামান মালেক,কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মেহেরপুর পৌর প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি সদস্য ও মেহেরপুর জেলা পষিদের সদস্য শামীম আরা হীরা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য লাভলী ইয়াসমিন, জেলা পরিষদের সদস্য সামিউন বসিরা পলি, তহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ, সাধারণ  সম্পাদক আব্দুস সামাদ, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক প্রমুখ। মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আমি গর্ববোধ করি মেহেরপুরকে নিয়ে যেখান থেকে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের ঘটনাগুলো। সেই জেলায় জেলা প্রশাসক হিসেবে আমি যে মনোয়ন পেয়েছি সেজন্য আমি সরকারের কাছে কৃতজ্ঞ। তিনি আরও বলেন মেহেরপুর জেলায় অনেক সমস্যা রয়েছে। আমরা সেই সমস্যাকে আপনাদের সহযোগিতা পেলে ওই সব সমস্যাগুলো দুর করা সম্ভব হবে।

Post Top Ad

Responsive Ads Here