নাগরপুর-দেলদুয়ারে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী কাজী এ টি এম আনিছুর রহমান (বুলবুল) - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ০৭, ২০১৮

নাগরপুর-দেলদুয়ারে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী কাজী এ টি এম আনিছুর রহমান (বুলবুল)

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়াও এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড, হত দরিদ্র জন সাধারণের পাশে থেকে কাজ করতে বদ্ধপরিকর আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী সাবেক সমাজসেবা সম্পাদক ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), বর্তমান বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ¦ কাজী এ টি এম আনিছুর রহমান (বুলবুল)। ইতিমধ্যে তিনি নাগরপুর-দেলদুয়ারের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, গ্রামসহ বিভিন্ন মহল্লায় গণসংযোগ করে বেড়াচ্ছেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার জন্য বিভিন্ন সভা সেমিনারে এই প্রতিশ্রæতি দেন তিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড মানুষের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সরকারের দেয়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, হত দরিদ্র্যদের জন্য কর্মসৃজন কর্মসূচীসহ সরকারের বিভিন্ন মানবিক উন্নয়ন কর্মকান্ড তিনি সাধারণ জনগণের মাঝে তুলে ধরছেন। ন¤্র, ভদ্র, সদা বিনয়ী আলহাজ¦ কাজী এ টি এম আনিছুর রহমান (বুলবুল) নাগরপুর-দেলদুয়ারের মানুষের একটি প্রিয় মুখ। এলাকার মানুষের বিভিন্ন বিপদ আপদে তিনি নিজেকে বিলিয়ে দেন। একারণে  সংগঠনের সকল মানুষের কাছে তিনি একজন নিবেদিত প্রাণ। এছাড়াও আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের কাছে রয়েছে তার বিপুল গ্রহণযোগ্যতা।
আওয়ামীলীগ তাকে মনোনয়ন দিলে জনগণের ভালবাসা, নিষ্ঠা ও দৃঢ়তার কারণে জনগণের ভোটে নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন বলে এলাকাবাসী মনে করেন।

Post Top Ad

Responsive Ads Here