মেহেরপুরে সরকারী কর্মকর্তাদের নিয়ে ব্র্যাক কর্মসূচি অবহিতকরণ সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ২০, ২০১৮

মেহেরপুরে সরকারী কর্মকর্তাদের নিয়ে ব্র্যাক কর্মসূচি অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর জেলায় কর্মরত জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তাদের নিয়ে ব্র্যাক কর্মসূচি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেখ ফরিদ আহমেদ-এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ ফরিদ আহমেদ,জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মদ বিজন, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আহমেদ, জেলা সমাজ অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল প্রমুখ। এছাড়াও জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন। ব্র্যাক কর্মসূচি উপস্থাপন করেন জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন, এসময় ব্র্যাক’র পক্ষে আরো উপস্থিত ছিলেন উর্ধ্বতন জেলা ব্যাস্থাপক (ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি)মোঃ আসাদুজ্জামান, এলাকা ব্যবস্থাপক (দাবি) সঞ্জয় দেবনাথ ও উপজেলা ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) বরুন কুমার সরকার।

Post Top Ad

Responsive Ads Here