ডেস্ক-
ঢাকার ধামরাইয়ে ফুপু শাশুড়িকে ঘরে ডেকে নিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ সময় লম্পট জামাইয়ের হাত থেকে ইজ্জত বাঁচাতে ধর্ষণ চেষ্টাকারীর মুখে কামুড় দিয়ে নিজেকে রক্ষা করে ফুপু শাশুড়ি।
জানা গেছে, ধামরাইয়ের চারিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জাহিদ (২৩) গত রবিবার সকালে পাশের হাতকোড়া গ্রামে শ্বশুরবাড়ি যায়। এদিন বিকেলেই নিজ শ্বশুরবাড়ির সাথেই ফুপু শাশুড়ির বাড়িতে বেড়াতে যায় ওই জামাই জাহিদ। সেখানে গিয়ে ফুপু শাশুড়ির উপর কুনজর নজর দেয় সে। কৌশলে ফুপু শাশুড়িকে ঘরে ডেকে নিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করে তাকে। এ সময় ফুপু শাশুড়ি চিৎকার দিলেও তাকে ছেড়ে দেয়নি লম্পট জামাই। তাদের দু'জনের ধস্তাধস্তির একপর্যায়ে নিজের ইজ্জত রক্ষার জন্য ধর্ষণের চেষ্টাকারী জামাইয়ের মুখে কামুড় দিয়ে আত্মরক্ষা করে ফুপু।
স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনাটি জানার পর ওই ধর্ষণের চেষ্টাকারী লম্পট জামাই জাহিদকে আটক করে পাশের একটি বাড়িতে তালাবদ্ধ করে রাখে। এরপর রাতে স্থানীয় গ্রাম্য মাতব্বরা সালিশ বৈঠকে বসে ১ লাখ ২৫ হাজার টাকায় এ ঘটনার রফাদফা করে ফেলে।
এ খবর পেয়ে পুলিশ গভীর রাতে ওই সালিশ বৈঠকের আসর থেকেই তাকে (জাহিদ) আটক করে থানায় নিয়ে আসে। সোমাবার (২৮ মে) তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে দফায় দফায় চেষ্টা চলে বলে জানা যায়।
এ ব্যাপারে ধামরাই থানার এসআই কামাল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলার চেষ্টা চলছে।
