নরসিংদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ২৫, ২০১৮

নরসিংদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

 নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরায় মো. জুয়েল (৩৫) নামে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ভৈরবের লক্ষীপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রায়পুরার জয়নগরের মো. আনোয়ারের ছেলে।
পুলিশ বলছে, জুয়েল একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা রায়পুরার বিভিন্ন এলাকায় ডাকাতি করে বেড়ায় গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার উপপরিদর্শক মো. আলমগীরের নেতৃত্বে ভৈরবের লক্ষীপুরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে রায়পুরা থানায়। সে পুলিশের তালিকাভুক্ত ও আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলো
পুলিশ সূত্রে জানা যায়,তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। তার সাথের অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Post Top Ad

Responsive Ads Here