ডেস্ক নিউজ:-
কক্সবাজার মেরিনড্রাইভ সড়ক থেকে আকতার কামাল (৪১) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ মে) ভোরে মেরিনড্রাইভ সড়কের দরিয়ানগর ২ নাম্বার ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আকতার কামাল উখিয়া টেকনাফের ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় এমপি আব্দুর রহমান বদির বড় বোন শামসুন্নাহারের দেবর এবং টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য।
মেরিনড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক মনিরুল ইসলাম জানান, ভোরে দরিয়ানগর ব্রিজ এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ টহলে যায়। এক পর্যায়ে সেখানে সড়কের পাশে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ দেখতে পায়। এই পুলিশ কর্মকর্তার ধারণা, প্রতিপক্ষের মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে আকতার কামালের মৃত্যু হয়েছে।
লাশের পাশে এক হাজার পিস ইয়াবা, ১টি এলজি ও ৪ রাউন্ড গুলি পড়ে ছিল। পরে স্থানীয়রা এসে লাশটি এমপি বদির বেয়াই আকতার কামালের বলে সনাক্ত করেন।
ঘটনাস্থলে পড়ে থাকা ইয়াবা, বন্দুক ও গুলিগুলো উদ্ধার করেছে পুলিশ। আখতার কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবার গডফাদার বলেও জানান পরিদর্শক মনিরুল ইসলাম।
শুক্রবার, মে ২৫, ২০১৮
Home
কক্সবাজার
জেলা সংবাদ
নিহত
বন্দুকযুদ্ধ
বাংলাদেশ.
গোলাগুলিতে এমপি বদির বেয়াই আকতার কামাল নিহত ।।সময় সংবাদ
গোলাগুলিতে এমপি বদির বেয়াই আকতার কামাল নিহত ।।সময় সংবাদ
Tags
# কক্সবাজার
# জেলা সংবাদ
# নিহত
# বন্দুকযুদ্ধ
# বাংলাদেশ.
About সময় সংবাদ
বাংলাদেশ.
লেবেলসমূহ:
কক্সবাজার,
জেলা সংবাদ,
নিহত,
বন্দুকযুদ্ধ,
বাংলাদেশ.
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc

