নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরার বাশগাড়ী ইউপি চেয়ারম্যান সিরাজুল হক হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীর মধ্যে এক আসামী আব্দুল আলী মৃধা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন গত কাল রবিবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার জানান, এলাকায় দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে চলা বিরোধকে কেন্দ্র করেই এই হত্যাকান্ড পুলিশের তদন্ত ও এ জবানবন্দীর মধ্যে দিয়ে এ হত্যার মূল কারন এবং আরো কারা জড়িত এসব বিষয়ে নিশ্চিত হওয়া গেছে হত্যায় জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ তবে তদন্তের স্বার্থে এখনই এ হত্যা মামলার সকল তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে ও জানান তিনি

