মিয়া রাকিবুল,আলফাডাঙ্গাঃ
ফরিদপুর জেলার আলফাডাঙ্গাতে উপজেলা কৃষকলীগের আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মখলেসুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক শেখ দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য,বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি এবং ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হারেজউদ্দীন আহমেদ,বোয়ালমারী উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান ও সাধারন সম্পাদক আকরামুজ্জামান রুকু মৃধা,জেলা ছাত্রলীগের সহ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কুতুবউদ্দীন ফরিদী।

