জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলে রমজানের কয়েক দিন আগে থেকেই সবজি বাজারে যেন আগুন লেগেছিল। প্রতিদিনই বাড়তে থাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন ভাবে আর ব্যবসায়ীদের দৌড়াতœ কমাতে অভিযানে নামে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা। প্রশাসনের নিয়মিত বাজার তদারকি করায় স্বস্তি ফিরে এসেছে সবজি বাজারে। কমে গেছে প্রায় প্রতিটি সবজির দাম।
টাঙ্গালের পার্কের বাজার, বটতলা, ছয়আনী, সাবালিয়া, নতুন বাসষ্ট্যান্ড, গোডাউন বাজার, বৈল্লা ওই সব বাজারে শুক্রবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায় যে, প্রায় প্রতিটি সবজির দাম গত এক সপ্তাহের তুলনায় অনেক কমে গেছে। রমযানের শুরুতে ওই সব বাজারে সবজির দামের যেমন উর্ধ্বগতি ছিল বর্তমানে হ্রাস পেয়ে বেগুন বিক্রী হচ্ছে ৫০-৫৫ টাকায় (পূর্বে ৬০-৮০), পোটল ৩৫-৪০ (পূর্বে ৪০-৪৫), ঢেড়শ ৩০-৩২ (পূর্বে ৪০-৪৫), দুম্বা ৩০-৩৫ (পুর্বে ৩৫-৪০), করলা ৪০ (পূর্বে ৫০-৬০), কাকরোল ৪০ (পূর্বে ৬০), শশা ৩০ (পূর্বে ৫০), লতা ৩০ (পূর্বে ৫০), পেপে ৫০, মিষ্টিলাউ ফালি ১০ (পূর্বে ১৫-২০), গাজর ৫০ (পূর্বে ৫০), মুখী ৪০ (পূর্বে ১০০), বরবটি ৪০ (পূর্বে ৪০-৫০), কাঁচা কলা হালি- ২৫ (পূর্বে- ৩৫/৪০), সাজনা ৫০ (পূর্বে ৬০), মুলা ২০ (পূর্বে ২৫-৩০), চিচিঙ্গা ৪০ (পূর্বে ৪৫), পুইশাক ২০ (পূর্বে ৩০), লেবু হালি ৮ টাকা (পূর্বে ২০-২৫), লাউশাক ১৫ টাকা আটি (পূর্বে ২০-২৫), পাটশাক কেজি ১৫ টাকা (পূর্বে ২০-২৫), ধনেপাতা ৬০ টাকা কেজি (পূর্বে ৮০-১০০), দেশী লাউ ২০ টাকা পিছ (পূর্বে ৫০) টাকায়।
পার্কবাজারের সবজি বিক্রেতা সোহেল ও বাদল মিয়া বলেন, ৪/৫ দিন আগে যে সবজির দাম ৫০ টাকা ছিল এখন সেই সবজির দাম ৩০ টাকা। প্রায় প্রতিটি সবজির দামই ১০-২০ করে কমে গেছে। আমরা কম দামে সবজি কিনতে পারতাছি তাই বাজারে কম দামে সবজি বিক্রী করতে পারতাছি।
ওই বাজারের আরও সবজি বিক্রেতা আরজু ও সরাফত আলী আলাপকালে বলেন, আজ বাজারে সবজির যোগান বেশী ছিল, বাজারে সব সবজি বেশী হওয়ায় আমরা কম দামে কিনতে পারছি। কম দামে বিক্রী করছি। তুলনামূলকভাবে সবজির দাম অনেক কমে গেছে। প্রশাসনের নজরদারিতেই মূলত ওই সবজির দাম হ্রাস পেয়েছে।
আদালত পাড়ার অটোচালক মোঃ শফিক মিয়া বলেন, বাজারে এখন সবজির দাম অনেক কম, তাই সবজি কিনতে তেমন কোন ভোগান্তি নেই।
পশ্চিম আকুর টাকুর পাড়ার ক্রেতা আব্দুল জলিল সাহেব বলেন, রোজার শুরুতে বাজারে প্রতিটি দ্রব্যের দাম উর্ধ্বমুখী ছিল। আজ বাজারে এসে দেখি তার উল্টো, প্রতিটি দ্রব্যের দাম নিম্নমুখী। ভ্রাম্যমান আদালতের নজরদারিতেই বাজারে প্রতিটি পণ্যের দাম এখন মানুষের সাধ্যের মধ্যে।
শুক্রবার, মে ২৫, ২০১৮
Home
অর্থনীতি
জাতীয়
জেলা সংবাদ
টাঙ্গাইল
বাংলাদেশ.
বাজার
সবজি
স্বস্তি ফিরছে সবজি বাজারে ।।SHOMOY SANGBAD
স্বস্তি ফিরছে সবজি বাজারে ।।SHOMOY SANGBAD
Tags
# অর্থনীতি
# জাতীয়
# জেলা সংবাদ
# টাঙ্গাইল
# বাংলাদেশ.
# বাজার
# সবজি
About সময় সংবাদ
সবজি
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc

