মেহেরপুর ইসলামী ব্যাংকের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ৩০, ২০১৮

মেহেরপুর ইসলামী ব্যাংকের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। SHOMOY SANGBAD

মেহের আমজাদ,মেহেরপুর 
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেহেরপুর শাখার আয়োজনে সিয়াম, তাক্ওয়া ও সাদাকাহ ” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফার্স্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও মেহেরপুর শাখার ব্যবস্থাপক জামিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন হেড অব জোন ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যশোর জোনাল মিজানুর রহমান।  বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা ইমাম সমিতির সভাপতি মওলানা আনছার উদ্দিন বেলালী, পৌর ইমাম সমিতির সভাপতি রোকনুজ্জামান প্রমূখ। এসময় ইসলামী ব্যাংক লিমিটেড মেহেরপুর শাখার সিনিয়র অফিসার মিজবাহুর রহমান, জুনিযর অফিসার আলমগীর হোসেনসহ ব্যাংকের সকল গ্রাহকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয।

Post Top Ad

Responsive Ads Here