আবু মুসা,নাটোর প্রতিনিধি।
নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাঁপায় জাহিদুল ইসলাম(২৪) নামে সাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত জাহিদুল উপজেলার মাঝগাও ইউনিয়নের তিরাইল পূর্বপাড়া গ্রামের মজিদ মিয়ার ছেলে ও বনপাড়া কলেজ ২ এর ডিগ্রি শেষ বর্ষের ছাত্র । রবিবার সন্ধ্যায় বনপাড়া-নাটোর মহাসড়কের আহম্মেদপুর ফিলিং স্টেশন এলাকায় এ দূর্ঘটনার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহিদুল আহম্মেদপুর এলাকায় কবিরাজের বাড়ীতে তার মাকে দেখে সাইকেল যোগে তিরাইল নিজের বাড়িতে ফিরছিলেন। এসময় আহম্মেদপুর ফিলিং স্টেশন এলাকায় পৌছালে দ্রুতগামীর একটি ট্রাক তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে তার দেহটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মাড়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ছিন্ন বিচ্ছিন্ন লাশটি উদ্ধার করে। ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ শরিফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

