টাঙ্গাইলের ঘাটাইলে মুক্তিযোদ্ধার কাছে চাঁদা দাবী ; মামলা নেয়নি পুলিশ ।।SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ৩১, ২০১৮

টাঙ্গাইলের ঘাটাইলে মুক্তিযোদ্ধার কাছে চাঁদা দাবী ; মামলা নেয়নি পুলিশ ।।SHOMOY SANGBAD

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাইচাইল গ্রামে মোঃ মোতাহার মিয়া নামের এক বীর মুক্তিযোদ্ধার কাছে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় ওই মুক্তিযোদ্ধাকে মাইরপিট করলেও রহস্যজনক কারণে মামলা নেয়নি পুলিশ।
স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার মিয়া(৬৫) একমাত্র ছেলে প্রবাসী। স্থানীয়ভাবে তিনি ২টি দোকান ভাড়া দিয়ে সংসার চালান। কিন্তু তার প্রতিবেশী মৃত আ. আজিজ মিয়ার ছেলে মো. আ. লোমান (২৬) মাঝে মধ্যেই বিভিন্ন কৌশলে তার নিকট চাঁদা দাবি করে। দিন যতই অতিবাহিত হতে থাকে চিহ্নিত মাদক ব্যবসায়ী লোমানের চাঁদা দাবির পরিমানটাও বাড়তে থাকে। সর্বশেষ ওই মুক্তিযোদ্ধার কাছে লোমান ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবীকৃত চাঁদা না দেওয়ায় গত ২৬ মে বিকালে ভাড়াটিয়া মোখলেছের দোকান লোমান তালাবদ্ধ করে মুক্তিযোদ্ধা মোতাহারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। এসময় ঘটনার সংবাদ পেয়ে ঘাটাইল থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। গুরুত্বর আহত অবস্থায় ওই মুক্তিযোদ্ধাকে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম সহ অন্যান্য লোকজনরা উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরদিন স্থানীয় ইউপি চেয়ারম্যান হায়দার আলীসহ ওই মুক্তিযোদ্ধার পরিবার ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ কোন আইনী ব্যবস্থা না নেয়ায় বীর মুক্তিযোদ্ধা মোতাহার আলী মিয়া তার পরিবার নিয়ে ওই মাদক ব্যবসায়ীর হুমকীতে চরম নিরাপত্তহীনতায় দিনযাপন করিতেছে। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমার কাছে কেউ কোন অভিযোগ দেয়নি।


Post Top Ad

Responsive Ads Here