অনলাইন মিডিয়া পরিবেশ বান্ধব ।। shomoy sangbad - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ০২, ২০১৮

অনলাইন মিডিয়া পরিবেশ বান্ধব ।। shomoy sangbad

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, অনলাইনে সব চেয়ে বড় সুবিধা হলো কাগজ পড়া লাগেনা। যেহেতু কাগজ তৈরী হয় গাছ কেটে। গাছ কাটা লাগেনা। তাই পরিবেশও দুষণ হয়না। অনলাইন পরিবেশ বান্ধব মিডিয়া। 
অনলাইন সংবাদ একবার শেয়ার হলে সেটা আর সংশোধনের সুযোগ কম থাকে। অনলাইন সংবাদ মাধ্যমে যারা কাজ করছেন, তাদের অবশ্যই শতর্কতার সাথে কাজ করতে হবে। তাই, সত্যের সন্ধানে অনলাইন সাংবাদিকদের তথ্য অনুসন্ধান করে সংবাদ প্রচার করতে হবে। কপি পেষ্ট সাংবাদিকতা বন্ধ করার জন্যও সাংবাদিকদের আহবান জানান তিনি।
গতকাল রোববার বেলা ১০ টার সময় মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ডিজিটাল মিডিয়ার সপ্নসারথি শ্লোগান নিয়ে বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের অষ্টম বছর পূর্তিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমান সময়ে টাটকা ও তাৎক্ষণিক সংবাদ পাওয়ার মুল উৎসই হলো অনলাইন নিউজপোর্টাল। বাংলাদেশে প্রায় তিন হাজার মত অনলাইন নিউজ পোর্টাল রয়েছে। কিন্তু এসব অনলাইনগুলোর গুনগত মান নিয়েও প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে বাংলানিউজ বস্তনিষ্ঠতার ক্ষেত্রে ভালো মানে রয়েছে। 
তিনি আরো বলেছেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ১১ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছেন। এদের মধ্যে প্রায় ৬ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকেন। তাৎক্ষনিক সংবাদ পেতে ইন্টারনেট ব্যবহারকারীরা প্রতিনিয়ত অনলাইন মিডিয়ার দিকে ঝুকছেন। তাই অনলাইন মিডিয়ার কদর দিন দিন বাড়ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দেশের উন্নয়ন তুলে ধরার আহবান জানিয়ে সাংবাদিকদের উদ্দ্যেশে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের কথাও বেশী বেশী করে তুলে আনতে হবে সাংবাদিকদের।
মেহেরপুর প্রেসক্লাবের সভাপাতি আলামিন হোসেনের সভাপতিত্বে অনুুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম স্যার। মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্যের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা নিউজের জেলা প্রতিনিধি জুলফিকার আলী কানন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো,মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক-উল আলম। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো,প্রেসক্লাবের বর্তমান সভাপতি আলামিন হোসেন,উপদেষ্টা কামরুজ্জামান খান,সাধারণ সম্পাদক রফিক-উল আলমসহ উপস্থিত অতিথিবৃন্দ কেক কাটেন। বছর পূর্তি অনুষ্ঠানে মেহেরপুর জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here