মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবলে সোনাপুর এবং বঙ্গমাতা ফুটবলে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পিরোজপুর ইউনিয়ন পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
গতকাল রবিবার সদর উপজেলার বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পিরোজপুর ইউনিয়নের বঙ্গবন্ধু ফুটবলের ফাইনাল খেলায় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সিংহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ফুটবলে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কাঁঠালপোতা দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে পিরোজপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শামিম সুলতানা, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ফজলুর রহমান প্রমূখ।

