মেহেরপুরে জেলা প্রশাসককে সংবর্ধনা প্রদান ও মত বিনিময় সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ১১, ২০১৮

মেহেরপুরে জেলা প্রশাসককে সংবর্ধনা প্রদান ও মত বিনিময় সভা

মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের উদ্দ্যোগে গতকাল সোমবার মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান এবং  মত বিনিময় সভার আয়োজন করা হয়। অধ্যক্ষ মহাঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১০ম শ্রেণির ছাত্রী খুশিয়ারা খাতুন।

এর আগে সকাল ১০টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছালে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়া প্রতিষ্ঠানের চৌকস স্কাউট ও গার্লস ইন স্কাটস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সততা স্টোর ও কয়েকটি ক্লাস পরিদর্শন করেন।

Post Top Ad

Responsive Ads Here