জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল- টাঙ্গাইলের মধুপুরে ইয়াবাসহ পৌরসভার কাউন্সিলর আলমগীর হোসেন আলম (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ অক্টোবর) রাত ১১টার দিকে মধুপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
আলমগীর হোসেন মধুপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।ওসি সফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩০পিস ইয়াবাসহ কাউন্সিলর আলমগীরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

