আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্টিত অভিষেক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি শাকিল চৌধুরী। নবনির্বাচিত সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অভিষেকের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের নির্বাহী সদস্য এসএ টিভির জেলা প্রতিনিধি হাফেজ আব্দুর রউফ সেলিম।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম এর নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়::- হবিগঞ্জ-লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ সরকার দেশের সার্বিক উন্নয়নের পাশপাশি সাংবাদিকদের কল্যানে কাজ করে যাচ্ছে। সমাজের বিবেক সাংবাদিকরা বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের সার্বিক চিত্র জনসাধারণের সামনে তুলে ধরেন। তাই শেখ হাসিনার সরকার সাংবাদিকদের কল্যাণ সর্বদায় পাশে রয়েছি। পেশাগত দায়িত্ব পালনে যদি কোন সাংবাদিক অহেতুক হয়রানীর শিকার হন আমি অতীতের ন্যায়ে তাদের পাশে থাকব। তবে সাংবাদিকদেরও দায়িত্ব পালনে সর্তক হতে হবে। ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার মনমানিসকতা থাকবে হবে।
তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের ’জন্য প্রশিক্ষনের কোন বিকল্প নেই। আপনারা একটি প্রশিক্ষণের আয়োজন করেন আমি এর ব্যয় বহন করব। মহান আল্লাহ যদি আমাকে আগামীতে আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে ভূমি প্রাপ্তি সাপেক্ষে আমি আপনাদের নতুন ভবন নির্মানের সর্বাত্বক সহযোগিতা করব।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ (বিপিএম সেবা), জেলা সাংবাদিক ফোরামের আজীবন সদস্য ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, জেলা সাংবাদিক ফোরামের সদ্যবিদায়ী সভাপতি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, আলহাজ্ব শামীম আহছান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মোঃ হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্রাচার্য্য রিংকু, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, মাধবপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আক্তার হেলেন, ঢাকা বারের বিশিষ্ট আইনজীবি এডঃ দেওয়ান মারুফ সিদ্দিকী, জেলা পরিষদের সদস্য এডভোকেট মোঃ সুলতান মাহমুদ, গ্রীন টাচ ওয়াটার সলিউশনের এমডি মোঃ সিরাজুল ইসলাম, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ সায়েদুজ্জামান জাহির, জেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ ওয়াহেদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাস সাগর, জুই নোঙর ওয়াটার সলিশন হবিগঞ্জের পরিচালক মনিরুজ্জামান সুমন ও সফিল মিয়া, সদস্য আজিজুল ইসলাম সজীব, নিরঞ্জন গোস্বামী শুভ, জাহেদ আলী মামুন ও এম শাহ আলম।
প্রধান ও বিশেষ অতিথিদের জেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

