নৌকায় ভোট চাইলেন ঘাটাইলের সাবেক এমপি পুত্র তানভীর রহমান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২১, ২০১৮

নৌকায় ভোট চাইলেন ঘাটাইলের সাবেক এমপি পুত্র তানভীর রহমান

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-‘শেখ হাসিনা সরকার বার বার দরকার’- এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে নৌকায় ভোট চাইলেন টাঙ্গাইল-৩  (ঘাটাইল) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি মরহুম ডা. মতিউর রহমানের পুত্র তানভীর রহমান।

 ইতিমধ্যে তিনি লিফলেট বিতরণ, ব্যাপক গণসংযোগ ও ঘাটাইলের বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শনও করেছেন। এ সময় বিভিন্ন পূজা মন্ডপে ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন তানভীর রহমান। ঘাটাইল উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে লিফলেট বিতরণ ও গণ সংযোগকালে তিনি আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। তানভীর রহমান তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার কাজে বিশ^াসী। বিগত নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী ওয়াদা করেছিলেন তা বাস্তবায়ন হয়েছে। বাস্তবায়নকৃত কাজের মধ্যে পদ্মা সেতু নির্মাণ কাজ চলমান, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জেলেদের খাদ্যের সহায়তা প্রদান, বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ, মাথাপিছু আয় বৃদ্ধি ও দারিদ্রতা হ্রাস, মাতৃকালীণ ভাতা প্রদান ও মাতৃকালীন ছুটি বৃদ্ধি, গরীব ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষকদের চাকরি জাতীয়করণ, সমুদ্র সীমানা বিজয় ও পায়রা সমুদ্রবন্দর নির্মাণ, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র স্থাপন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান ইত্যাদি জনগণের মাঝে তুলে ধরেন। গণসংযোগ করার সময় তার সাথে ছিলেন জেলা কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ডা. মতিউর রহমান স্মৃতি ফাউন্ডেশনের আহবায়ক কমল কান্তি রায়, ঘাটাইল উপজেলা ছাত্রলীগ নেতা ও কালিহাতী কলেজ শাখার ছাত্রলীগের আহবায়ক জাহিদুল ইসলাম, লক্ষিন্দর ইউনিয়ন আ’লীগের আরমান আলী, ঘাটাইল উপজেলা ছাত্রলীগ নেতা রাকিব খান, মাসুদ রানা, উপজেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম, মঞ্জু খান, দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সুজাত আলী খান, সাবেক আহবায়ক মমরেজ মাস্টার, যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম খান প্রমুখ। এ সময় ঘাটাইলের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ ও স্থানীয় নেতাকর্মীবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।
এলাকা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ সাবেক এমপি মরহুম মতিউর রহমানের ছেলে আওয়ামীলীগের দলীয় মনোয়নয় প্রত্যাশী গণসংযোগ করে যাচ্ছেন। ন¤্র, ভদ্র, সদা বিনয়ী ও ক্লিন ইমেজের অধিকারী তানভীর রহমান সকল স্তরের জন সাধারণের কাছে একটি প্রিয় মুখ। এলাকার মানুষের বিভিন্ন বিপদ-আপদে তিনি নিজেকে বিলিয়ে দেন। এজন্য তিনি সকল স্তরের মানুষের কাছে নিবেদন প্রাণ। এজন্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সকল অঙ্গসংঠনের কাছে রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা। এছাড়াও স্থানীয় রাজনৈতিক বোদ্ধারা মনে করেন, বর্তমানে এ আসনে যে দলীয় কোন্দল রয়েছে তার একমাত্র সমাধানের পথই হলো তাকে মনোনয়ন দেয়া। আ’লীগ তাকে মনোনয়ন দিলে তার বাবা ডা. মরহুম মতিউর রহমানের জনপ্রিয়তা ও নিজের ক্লিন ইমেজ কাজে লাগিয়ে নৌকা মার্কার বিজয় সম্ভব।

Post Top Ad

Responsive Ads Here