সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩৫ ওমরাহ যাত্রী নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩৫ ওমরাহ যাত্রী নিহত

সময় সংবাদ ডেস্ক//
সৌদি আরবের মদিনার কাছাকাছি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছেন।পুলিশের বরাত দিয়ে আরব নিউজ জানায়, নিহতেরা সবাই বিদেশি ওমরাহ যাত্রী।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে একটি বাসের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতেরা সবাই ওই বাসের যাত্রী ছিলেন। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন।  

নিহতরা এশিয়া ও আরবের বিভিন্ন অঞ্চলের নাগরিক।

মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরের আল-আখালের হিজরা এলাকায় এই ঘটনা ঘটে। ব্যক্তিগতভাবে ভাড়া করা বাসটির সঙ্গে একটি লোডারের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই সৌদি রেড ক্রিসেন্ট ও জরুরি সেবাদানকারী সংস্থা সেখানে যায়।

আহত চারজনকে মদিনার আল হামনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

Post Top Ad

Responsive Ads Here