ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্বজাকের মঞ্জিল মাদ্রাসা ভবনের পেছন থেকে শনিবার রাতে ৮৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এ ব্যাপারে সদরপুর থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তÍতি চলছে।

র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-মইন হাসান জানান, গোপনসূত্রে খবর পেয়ে শনিবার রাত সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে ওই স্থান থেকে একটি প্রাইভেট কারের পেছনের ডালার ভেতরে বিশেষ কায়দায় রাখা ৮৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এরা হলো, বরিশাল শহরের ফকিরবাড়ি রোডের মৃত অনিল দাসের ছেলে বিকাশ দাস ওরফে বিকাশ কর্মকার(৪০) এবং ফরিদপুর সদরের কোমরপুরের মৃত খন্দকার আব্দুল জব্বারের ছেলে খন্দকার রফিকুজ্জামান রফিক ওরফে রঞ্জু(৫৫)। তিনি বলেন, এ ব্যাপারে সদরপুর থানায় মাদক আইনে মামলার প্রস্তÍতি চলছে।