মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১৪, ২০১৯

মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন


মেহের আমজাদ, মেহেরপুর//
“নিয়ম মেনে অবকাঠামো গড়ি,জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক  দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। গতকাল রবিবার সকাল সড়ে ৯টার দিকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে র‌্যলিটি শেষ হয়। র‌্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, ইউপি চেয়রারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম, ব্র্যাক এর মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমূখ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন,ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, ব্র্যাক এর মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here