কোটচাঁদপুরে ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের পিংকী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯

কোটচাঁদপুরে ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের পিংকী

সময় সংবাদ ডেস্ত//
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের সাদিয়া আখতার পিংকী। তিনি পেয়েছেন ১২ হাজার ৮ শত ৮০ ভোট। তার নিকটতম প্রার্থী রুবিনা খাতুন পেয়েছেন ১২ হাজার ১ শত ১৯ ভোট।

পিংকী বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের ভাইস চেয়ারম্যান।তিনি কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন। 

অপরদিকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী শরিফুননেছা মিকি ২৪ হাজার ৪ শত ৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির আব্দুর রাজ্জাক পেয়েছেন ৩ হাজার ৫ শত ৫২ ভোট। তিনি অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছিলেন।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ফারুক হোসেন রিয়াজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার রোকনুজ্জামান জানান, এ নির্বাচনে মোট ভোট পড়েছে শতকরা ২৭ ভাগ। উপজেলায় ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here