মেহের আমজাদ,মেহেরপুর //
কালবৈশাখী ঝড় ও ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে । গতকাল শনিবার দুপুরে দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি উপস্থিত থেকে ঝড়ে ১২২ জন ক্ষতিগ্রস্থদের মাঝে ১২২ বান্ডিল ঢেউটিন এবং ঘর তৈরী করার জন্য ৩ লক্ষ ৬৬ হাজার টাকা বিতরণ করেন। এসময় জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন

