মেহের আমজাদ,মেহেরপুর//
প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মেহেরপুর পৌর ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে পৌর ভূমি অফিস ভবনের উদ্বোধন করেন। নামফলক উন্মোচন শেষে মোনাজাত করা হয়। এসময় সেখানে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি,পুলিশ সুপার এস.এম মুরাদ আলী, এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

