মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর জেলা হাজী সমিতির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন হাজীদের মাঝে কার্যক্রম বুঝিয়ে দেওয়রার জন্য গতকাল শনিবার বেলা ১১ টার দিকে মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাজির সমিতির সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা হাজী সমিতির সাধারণ সম্পাদক রমজান আলী, সহ-সভাপতি কে.এম আতাউল হাকিম লাল মিয়া,সদস্য আনসার উদ্দিন বেলালী, আক্তার হোসেন রিন্টু। মেহেরপুর জেলা হাজী সমিতির সভাপতি আলহাজ¦ গোলাম রসুলের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

