মেহের আমজাদ, মেহেরপুর //
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য এবং মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন ৪ দিনের সরকারি সফরে মেহেরপুরে আসছেন ।
৪ দিনের এই সফর কালে তিনি মেহেরপুরের বিভিন্ন সরকারি, বেসরকারী ও দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ রেজাউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সফরসুচীর মধ্যে রয়েছে আজ বৃহস্পতিবার বিকাল ৫ টায় ঢাকা বেইলি রোডস্থ সরকারী বাসভবন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন। যশোর থেকে সড়ক পথে ঝিনেদহ হয়ে মেহেরপুর নিজ বাসভবনে রাত ১০ টায় পৌছাবেন। পরের দিন শুক্রবার সকাল সাড়ে ১০ টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক ক্যানসার, কিডনী, লিভার সিরোসিস, ষ্ট্রোক, প্যারালাইসিস ও জন্মগত হৃদরোগাক্রান্ত ব্যাক্তিদের মাঝে এককালীন চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।
১৯ অক্টোবর শনিবার সকাল ১১ টায় মেহেরপুর কালেক্টরেট প্রাঙ্গণে ঘুর্নিঝড় ফনীর প্রভাবে ও পরবর্তী কালবৈশাখী ঝড়ে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের লক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। দুপুর ১২ টায় মেহেরপুর পৌর ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। ৬ অক্টোবর রবিবার ৬.১০ মিনিটে যশোর বিমান বন্দরের উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন।

