সময় সংবাদ ডেস্ক//
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫৪ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।জাহাঙ্গীর আলম আদমজী ইপিজেডের সুপ্রীম নীটওয়্যার লিমিটেডের মহাব্যবস্থাপক।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করায় শ্রম আদালতে ৫৪টি মামলা করে। এসব মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেফতার করে। রোববার দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।৫৪ মামলার আসামি সেই মহাব্যবস্থাপক গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫৪ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জাহাঙ্গীর আলম আদমজী ইপিজেডের সুপ্রীম নীটওয়্যার লিমিটেডের মহাব্যবস্থাপক।সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করায় শ্রম আদালতে ৫৪টি মামলা করে। এসব মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেফতার করে। রোববার দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

