বিশেষ কোনো রাস্ট নয় যেখানে ভালো অস্ত পাওয়া যাবে সেখান থেকে কেনা হবে -সেনা প্রধান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০১৯

বিশেষ কোনো রাস্ট নয় যেখানে ভালো অস্ত পাওয়া যাবে সেখান থেকে কেনা হবে -সেনা প্রধান

আবু মুসা নাটোর প্রতিনিধিঃ
কোন বিশেষ রাষ্ট্র নয় সেনাবাহিনীকে শক্তিশালী করতে যেখানে ভাল অস্ত্র পাওয়া যাবে সেখান থেকেই অস্ত্র কেনা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ারিং কোরের ৪টি ইউনিটকে রেজিমেন্টাল কালার্স বা পতাকা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন সেনা প্রধান।তিনি বলেন ভিশন ২০৩০ বাস্তবায়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে আরো সমৃদ্ধ করতে ক্ষেপনাস্ত্র ক্রয় করা হবে।এর আগে সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে প্যারেড পরিদর্শন এবং ইঞ্জিনিয়ারিং কোরের ৪টি ইউনিটের মাঝে পতাকা প্রদান ও সালাম গ্রহণ করেন সেনা প্রধান।পরে তিনি উপস্থিত সেনা সদস্যদের উদ্যেশ্যে ভাষন দেন।ভাষনে সেনা প্রধান ভবিষ্যত যুদ্ধ ক্ষেত্রে সকল ধরনের পরিস্থিতি মোকাবেলায় বেসিক সোলজারিংয়ের ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে সংসদ সদস্য সহ উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here