সরদপুরে ক্যাবের নতুন কমিটি গঠন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০১৯

সরদপুরে ক্যাবের নতুন কমিটি গঠন


সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি : 
সরকার স্বীকৃত একমাত্র ক্রেতা-ভোক্তা অধিকার সংগঠন কনজুমাস এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় নব গঠিত ক্যাব এর উপজেলা কমিটির পরিচিতি সভা গত ২৬ অক্টোবর বিকালে সদরপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ।সভায় সভাপতিত্ব করেন ক্যাব সদরপুর উপজেলা কমিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক এর সাংবাদিক আ: মজিদ মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাব এর ফরিদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ,বিশেষ অতিথি ছিলেন ক্যাব এর ফরিদপুর জেলা শাখার আইন সম্পাদক এডভোকেট রইচ উদ্দীন সোহেল,জেলা শাখার সদস্য হালিমা আক্তার আশা।সভায় বক্তব্য রাখেন ক্যাব সদরপুর উপজেলা কমিটির উপদেষ্টা কাজী খলিলুর রহমান,সাধারণ সম্পাদক প্রভাত কুমার মো: নুরুল ইসলাম, আলমগীর হোসেন, তোফাজ্জেল হোসেন টিটু, রাকিবুল ইসলাম, মোশাররফ হোসেন, চরভদ্রাসন ক্যাবের সাধারণ সম্পাদক আসলাম ব্যাপারী,প্রচার সম্পাদক মো: সুলতান মোল্লা প্রমুখ ।সভায় ভোক্তা অধিকার আইন তৈরিতে ক্যাবের অবদান ও সদস্যদের দায়-দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

Post Top Ad

Responsive Ads Here