ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজে হামলার হুমকি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০১৯

ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজে হামলার হুমকি

সময় সংবাদ ডেস্ক//
ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে তিনটি টি-টোয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলবে তারা। ৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (সাবেক ফিরোজ শাহ কোটলা) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। 

কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম এ সিরিজ নিয়ে জানিয়েছে শঙ্কার এক খবর। 

ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ক্রিকেটারদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশকে। বিরাট কোহলিদের ওপর হামলার হুমকি দিয়ে একটি চিঠি পেয়েছে এনআইএ। এরপরই জাতীয় দলের নিরাপত্তা জোরদারের নির্দেশ পেয়েছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের সূত্র দিয়ে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ওপর হামলার হুমকি দেওয়া হয়েছে। কেরালাভিত্তিক সংগঠন ‘অল ইন্ডিয়া লস্কর’ কোহলি এবং যেসব রাজনীতিবিদ ম্যাচ দেখতে যাবেন তাদের ওপর হামলার টার্গেট করা হয়েছে বলে জানানো হয় সে চিঠিতে। 

দিল্লি পুলিশ আরও জানিয়েছে এ চিঠি ভুয়াও হতে পারে। কিন্তু তারা কোনো ঝুঁকি নেবেন না। ম্যাচের ভেন্যু এবং খেলোয়াড়দের নিরাপত্তা জোরদার করবে দিল্লি পুলিশ। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কোহলি। বিশ্রাম নিয়েছেন তিনি। ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

Post Top Ad

Responsive Ads Here