মেহের আমজাদ, মেহেরপুর//
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন কমিউনিটি সেন্টারের সিবিএইচসি অপারেশন প্লান কমিউনিটি সাপোর্ট গ্রুপ ও প্রশিক্ষণর্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাতা বিতরণ করেন। ইউপি সদস্য ওহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিএসজি কমিটির সদস্য সচিব আব্দুস সালাম। পরে ৫১ জন শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়।

