কেন্দ্রীয় আ"লীগে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়াই ক্ষেতলালে হুইপ স্বপন কে শুভেচ্ছা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৯, ২০১৯

কেন্দ্রীয় আ"লীগে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়াই ক্ষেতলালে হুইপ স্বপন কে শুভেচ্ছা



নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য,জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি"কে কেন্দ্রীয় আওয়ামীলীগ এর জাতীয় সম্মেলনে তৃতীয় বারের পর চতুর্থবারে পুনরায় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করাই জাতিজনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে হুইপ স্বপন-এমপি কে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

শনিবার (২৮-ডিসেম্বর) রাত ৮ টায় উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা এসএম ওয়াকিল আহমেদ এর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগের চতুর্থবারের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক হুইপ স্বপন-এমপি কে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

দলীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় শেষে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক হুইপ স্বপন-এমপি স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে পায়ে হেঁটে তার নির্বাচনী আসনের ক্ষেতলাল উপজেলাবাসীর সাথে কুশল বিনিময় করেন।

Post Top Ad

Responsive Ads Here