মেহের আমজাদ,মেহেরপুর-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে পাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।গতকাল শনিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র বাসভবন থেকে এসকল চেক বিতরণ করা হয়। বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি উপস্থিত থেকে ৫০ জনের মধ্যে ২০ লক্ষ ৭০ হাজার টাকার চেক বিতরণ করেন। এসময় মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন,সাংবাদিক মেহের আমজাদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

