মেহেরপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে অংকুরের শীতের পোশাক বিতরণ ও পিঠা উৎসব - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৯, ২০১৯

মেহেরপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে অংকুরের শীতের পোশাক বিতরণ ও পিঠা উৎসব

মেহের আমজাদ,মেহেরপুর-//
মেহেরপুরের শিশু সংগঠন অংকুর এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে প্রবীন শিক্ষক ও প্রবীন সংগঠক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো মেহেরপুরে মুখপাত্র শোয়েব রহমান দুরন্ত,সংগঠক ও মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মুজাহিদ মুন্না। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক রাহিনুজ্জামান পলেন,জাগো মেহেরপুরের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, সুখী ইসলাম,জেলা এনসিটিএফ সভাপতি এস.এম মেহেরাব হোসেন,অংকুরের সভাপতি নাসিম রানা বাঁধন,সাধারণ সম্পাদক জাবির প্রমুখ।এসময় অংকুরের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিদের বক্তব্য শেষে দ্বিতীয় পর্বে শিশুদের হাতে শীতের পোশাক তুলে দেওয়া হয় এবং শীতের পিঠা পরিবেশন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here