শাহজালাল বিমানবন্দর থেকে ৬৪ কেজি স্বর্ণ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৯, ২০১৯

শাহজালাল বিমানবন্দর থেকে ৬৪ কেজি স্বর্ণ উদ্ধার

DESK NEWS//
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৬৪ কেজি ওজনের সোনা উদ্ধার করেছে বাংলাদেশ কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

উদ্ধারকৃত সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৩৬ কোটি টাকা।

শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের ভেতরে বিদেশ থেকে আমদানিকৃত চারটি ব্যাগ তল্লাশি করে ৬৪০ পিস সোনার বার উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের কমিশনার মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইমপোর্ট কার্গো ভিলেজে অভিযান চালানো হয়। সেখানে দুটি ব্যাগ তল্লাশি করে প্রতিটিতে ৩০ কেজি করে সোনা পেয়েছি। আরও দুটি ব্যাগে সমপরিমাণ বা তার চেয়েও বেশি সোনা আছে বলে ধারণা করছি।

তিনি আরও বলেন, এগুলো কোথা থেকে এসেছে, সে সম্পর্কে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। এ ব্যাপারে তদন্ত চলছে। উদ্ধারকৃত সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৩৬ কোটি টাকা।

Post Top Ad

Responsive Ads Here