মেহের আমজাদ,মেহেরপুর//
গুম,হত্যা ও কারা নির্যাতিত নেতা-কর্মীদের পরিবারকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত শীত সামগ্রী বিতরণ করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের কালাম মার্কেট কমিউনিটি হলে শতাধিক নেতা-কর্মীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, এম. এ কে খায়রুল বাশার, শেখ সাঈদ আহম্মেদ, শহীদুল ইসলাম নাসির, জেলা বিএনপি’র উপদেষ্টা তোজাম্মেল আজম, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুদ্দীন বিশ্বাস, গাংণী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সুফিয়ান হাবু প্রমুখ।

