মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে সংবাদ সম্মেলন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০১, ২০২০

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে সংবাদ সম্মেলন


মেহের আমজাদ,মেহেরপুর//
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসন ও মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জালাল উদ্দিন । প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোর্ট ইন্সপেক্টর আব্দুল ওহাব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব কর্মসূচির মধ্যে আগামী ২ জানুয়ারী থেকে ৭ জানুয়ারী পর্যন্ত চলবে নানা কর্মসূচি। সপ্তাহব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে, ২ জানুয়ারী র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, ওপেন ডে, আলোক সজ্জিতকরন,৩ জানুয়ারী জুমার নামাযের খুতবায় মাদক সম্পর্কে বয়ান, ৪ জানুয়ারী শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধি আলোচনা ও শপথ বাক্য পাঠ, ৫ জানুয়ারী মাদক বিরোধী সর্টফ্লিম প্রদর্শন,৬ জানুয়ারী যানবাহন ও পাবলিক প্লেসে মাদক বিরোধী স্টিকার লাগানো, ৭ জানুয়ার স্টেক হোল্ডারদের নিয়ে বিরোধী আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপ্তি। সংবাদ সম্মেলন মেহেরপুর জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here