মেহেরপুর জেলায় পিএসসি পরীক্ষায় পাসের হার ৯৬,২২% - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০১, ২০২০

মেহেরপুর জেলায় পিএসসি পরীক্ষায় পাসের হার ৯৬,২২%


মেহের আমজাদ,মেহেরপুর//
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মেহেরপুর জেলায় (পিএসসি পরীক্ষায়) মেহেরপুর জেলায় পাশের শতকরা হার ৯৬,২২%। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে সারাদেশের ন্যায় মেহেরপুরেও একযোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।২০১৯ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মেহেরপুর জেলা থেকে মোট ১১হাজার ৩ শ ৩৫১জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১০ হাজার ৯শ ২২জন। মোট পাশের মধ্যে মেহেরপুর জেলায় ১হাজার ৩০১জন জিপিএ ৫ পেয়েছে। চলতি সালে অনুষ্ঠিত পিএসসি পরীক্ষা মেহেরপুর সদর উপজেলা থেকে এবার ৪২৫৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে ছাত্র ২০৩৩ জন এবং ছাত্রী ২২২১ জন রয়েছে। সদর উপজেলা থেকে মোট পাস করেছে ৪০৯৮ জন এর মধ্যে ছাত্র ১৯৪২জন, ছাত্রী ২১৫৬ জন। সদর উপজেলায় পাশের শতকরা হার ৯৬,৩৩%। গাংনী উপজেলা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৫৪১১ জন। এর মধ্যে ছাত্র ২৫৫৬ জন, ছাত্রী ২৮৫৫ জন। গাংনী উপজেলা থেকে পাশ করেছে মোট ৫২২৯ জন। এরমধ্যে ছাত্র ২৪৬১ জন এবং ছাত্রী ২৭৬৮ জন। গাংনী উপজেলার পাশের শতকরা হার ৯৬,৬৪%। এদিকে মুজিবনগর উপজেলায় চলতি সালে পিএসসি পরীক্ষায় মোট ১৮৮৬ অংশগ্রহণ করে এর মধ্যে ছাত্র ৭৮৪ জন ছাত্রী ৯০২ জন। মুজিবনগর উপজেলা থেকে পাশ করেছেন মোট ১৫৯৫ জন। এরমধ্যে ছাত্র ৭২৫ জন এবং ছাত্রী ৮৭০ জন। মুজিবনগর উপজেলায় পাশের শতকরা হার ৯৪,৬০%।

Post Top Ad

Responsive Ads Here