ঝিনাইদহের অতিথি ও ঋদ্ধি সমাপনীতে ৬০০ তে ৬০০ পেয়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০১, ২০২০

ঝিনাইদহের অতিথি ও ঋদ্ধি সমাপনীতে ৬০০ তে ৬০০ পেয়েছে



ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের অতিথি মাহজাবিন ও সৈয়দা তাজরিন আশরাফি ঋদ্ধি প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করে ৬০০ নম্বরের মধ্যে ৬০০ নম্বরই পেয়েছে। তারা দুজনই ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

আরও পড়ুন  ঝিনাইদহে রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

অতিথি মাহজাবিন ঝিনাইদহ শহরের আরাপপুর(চানপাড়ার) মোঃ ওয়াজেদ আলী ও শাপলা নাজনীন শিউলী দম্পতির মেয়ে ও সৈয়দা তাজরিন আশরাফী ঋদ্ধি আরপপুরের সোনালী পাড়ার মোঃ আশরাফুজ্জামান ও সাইফা সানজিমা লিপি দম্পতির মেয়ে।

অতিথি বড় হয়ে ম্যাজিস্ট্রেট ও ঋদ্ধি বড় হয়ে ডাক্তার হতে চাই। তারা দুজনই জানাই,’ বাবা-মা ও স্কুলের শিক্ষকদের প্রচেষ্টায় তারা এই ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।’

তাদের এই ফলাফলে মহা খুশি ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক ও শিক্ষিকারাও।

Post Top Ad

Responsive Ads Here