শিবগঞ্জে ট্রাক চাপাই নিহত-১,আহত-৪ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২০

শিবগঞ্জে ট্রাক চাপাই নিহত-১,আহত-৪


জেলা প্রতনিধি চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফল বোঝায় একটি ট্রাক চাপায় আশরাফুল ইসলাম (৩৫) নামে একজন নিহত হয়েছে।

নিহত ব্যাক্তি   কানসাট  বহালাবাড়ী গ্রামের মৃত পুটু আলীর ছেলে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। আহতরা হল- একই  গ্রামের আবদুল ভদু, সুলতান, আরিফ ও তহিদুল।

 স্থয়ী  সূত্রে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিহত আশরাফুল ইসলামসহ আরও কয়েকজন ব্যক্তি ইজিবাইক যোগে নিজ বাড়ি কানসাট যাচ্ছিল। 

এ সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ভাঙা ব্রীজ এলাকায় পৌঁছলে সোনামসজিদ থেকে ছেড়ে আসা একটি ফল ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো- ২২-৩২২২৫) তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন আশরাফুল ইসলাম। 

পরে চাঁপাইনবাবগঞ্জ বারঘোরিয়া টোল ঘর হতে ঘাতক ট্রাক ও চালক রাজিব আলীকে আটক করে পুলিশ।

 শিবগঞ্জ থানার  ওসি (তদন্ত)  আতিকুল ইসলাম জানান, আহত দুজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here