অটোচালককে ঘুমের ঔষধ খাইয়ে অজ্ঞান করে অটো ছিনতাই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২০

অটোচালককে ঘুমের ঔষধ খাইয়ে অজ্ঞান করে অটো ছিনতাই


রাসেল কবির মুরাদ ,  কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
  কলাপাড়ায় মো.মারুফ (২০) নামে এক অটো চালককে অজ্ঞান করে একটি যাত্রীবাহি অটো,  মোবাইল সেট ও নগদ  টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরের পর পায়রাবন্দর সংলগ্ন ফোর লাইন সড়কে এ ঘটনা ঘটে। মারুফকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। 

মারুফের পিতা মো.দেলোয়ার হোসেন জানান, কুয়াকাটা থেকে দুপুর ১২ টার দিকে চালক মারুফ পাঁচ জন আরোহী নিয়ে আমতলী যাচ্ছিল।  পথিমধ্যে আরোহীরা তাকে কোন খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে দেয় বলে তার ধারনা। কিছুক্ষন পর মারুফ অজ্ঞান হয়ে পড়লে তার সাথে থাকা একটি মোবাইল সেট ,নগদ চার হাজার টাকা এবং একটি যাত্রীবাহি অটো ছিনতাই করে চম্পট দেয় ওই দূর্বৃত্তরা। এসময় স্থানীয়রা অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

Post Top Ad

Responsive Ads Here