কলাপাড়ায় টানা একযুগ পর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগেরর ৩ টি কমিটি গঠন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২০

কলাপাড়ায় টানা একযুগ পর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগেরর ৩ টি কমিটি গঠন


রাসেল কবির মুরাদ , কলাপাডা(পটুয়াখালী)প্রতিনিধি:
   কলাপাড়ায় উপজেলা, পৌর ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস  অনার্স কলেজ শাখা ছাত্রলীগের কমিটি এক যুগেরও বেশি সময পরে ফেব্রুযারি বুধবার রাতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইযার স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কলাপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে মোঃ নাজমুল হক হাওলাদারকে সভাপতি এবং ফয়জুল ইসলাম আশিক তালুকদারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন। সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদেও বিভিন্ন নেতা নির্বাচিত করা হয। এছাডা কলাপাড়া পৌর শহর শাখা ছাত্রলীগের কমিটিতে আসাদুজ্জামান শুভকে সভাপতি ও জুয়েল রানাকে সাধারণ সম্পাদক করা হয। অপরদিকে কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্রলীগ'র কমিটিতে আসাদুজ্জামান হিরণকে সভাপতি এবং হাসানুজ্জামান অমি গাজীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন তারা।

ছাত্রলীগের নতুন কমিটি ও একটি কমিটি দিতে কেন একযুগের বেশি সময লাগল এই প্রশ্নের জবাবে এ প্রতিবেদকে পটুযাখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদার বলেন, স্থানীয কোন্দল ও দলাদলির কারণে এতদিন কমিটি দেওয়া হযনি। কেন্দ্রীয ছাত্রলীগের সভাপতি সম্পাদকের অনুমতি ক্রমে বর্তমানে আমরা একটি সুন্দর কমিটি দেওয়া হয়েছে। 

আরেক প্রশ্নের জবাবে পটুযাখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক ভূঁইযা সাংবাদিকদের জানান, কেন্দ্রীয ছাত্রলীগের সভাপতি, সম্পাদকের  মতামত অনুসায়ীই এ কমিটি দেওয়া হয়েছে।

কলাপাডায ছাত্রলীগের নতুন কমিটির  বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে বৃহস্পতিবার স্থানীয জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গেছে। বিভিন্নস্থানে  নেতাকর্মীদের মিষ্টিমুখও করতে দেখা যায।  এ সকল কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here