উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় বৃদ্ধা মহিলা নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি শহিদুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৬শে ফেব্রুয়ারি (বুধবার) সমেশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত শহিদুল ইসলাম সিরাজগঞ্জ সদর থানার মাসুমপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ারুল ইসলাম জানান, (বেলকুচি এনায়েতপুর) আঞ্চলিক সড়ক কদমতলী এলাকায় বাস চাপায় এক বৃদ্ধা মহিলা মারা যায়। তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তিকে উদ্ধার করি। পরে থানায় মামলা রুজি হওয়ায় বিশেষ অভিযানে মাধ্যমে সমেশপুর এলাকা থেকে ঘাতক চালক শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করি। পরে তাকে আদলতের মাধ্যমে জেল হাজতে প্ররন করা হয়।

