চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। শনিবার সকালে জেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন দিনের কর্মসূচী পালন করে।
পরে, নেতাকর্মীদের অংশগ্রহনের র্যালি বের করা হয়। র্যালিটি মুজিব চত্বরে গিয়ে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সংসদ সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ রুহুল আমিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী , সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান , সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মেসবাহুল সাকের জ্যোতি, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, আওয়ামী লীগ নেতা মুখলেসুর রহমানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে, দিবসটি উপলক্ষে মুজিব বর্ষের প্রাক্কালে জেলা প্রশাসন, এনজিও ও ইউনিয়ন পরিষদের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগন্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।
পরে, উপস্থিত সকলেই বাল্যবিবাহকে না বলা সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

