সাধারণ ছুটি বাড়লো আরো ১০দিন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২২, ২০২০

সাধারণ ছুটি বাড়লো আরো ১০দিন


করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ আরেক দফা বাড়লো। আগামী ৫ মে পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়েছে।


বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছে। তবে এই ছুটির সঙ্গে বেশকিছু নির্দেশনা থাকবে জানিয়ে তিনি বলেন, আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সেই নির্দেশনাগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে।  

এর আগে মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় কমিটি আরো সাত দিন ছুটি বাড়ানোর সুপারিশ করে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে এ ছুটি বাড়িয়ে ৫-৯ এপ্রিল, এরপর ১৪ এপ্রিল এবং সবশেষ ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ছুটি আরো ১০দিন বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হলো।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ৩৯০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩ হাজার ৭৭২ জন এ ভাইরাসে আক্রান্ত হলো। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে ১২০ জনের।



সময়/রাজ/জাতীয়

Post Top Ad

Responsive Ads Here