শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২২, ২০২০

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে


করোনাভাইরাসের পাদুর্ভাব মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার। আগামী ২ মে পর্যন্ত এ ছুটি বাড়ানো হচ্ছে।


বুধবার এ-সংক্রান্ত ঘোষণা দেয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, চলমান সরকারি সাধারণ ছুটি বৃদ্ধি হওয়ার সিদ্ধান্ত হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও বাড়ানো হচ্ছে। নতুন নানা নির্দেশনা সাপেক্ষে এ ছুটি বাড়ানো হচ্ছে। 

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, নতুন করে ছুটি বাড়ানোর আলাপ-আলোচনা করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি বাড়ানোর ঘোষণা দিলে তার সঙ্গে সমন্বয় করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করা হবে।



সময়/দেশ/জাতীয়

Post Top Ad

Responsive Ads Here